আন্তর্জাতিক বিক্ষোভে উত্তাল কাশ্মীর, গুলিতে ঝরল ২৪ প্রাণ

বিক্ষোভে উত্তাল কাশ্মীর, গুলিতে ঝরল ২৪ প্রাণ

সোশ্যাল শেয়ার

আজাদ কাশ্মীরে রক্তঝরার মিছিল, নিহত অন্তত ২৪

পাকিস্তানশাসিত আজাদ কাশ্মীরে বিক্ষোভ দমনে পুলিশের গুলিতে নিহত হয়েছেন অন্তত চব্বিশ জন। অন্যদিকে, যুদ্ধবিরতির কয়েক ঘণ্টা না পেরোতেই লেবাননে নতুন করে হামলা চালিয়েছে ইসরাইল, প্রাণ গেছে আরও বাইশ জনের।

আজাদ কাশ্মীরে অর্থনৈতিক ও প্রশাসনিক সংস্কার, কর্মসংস্থান বৃদ্ধি এবং সংরক্ষিত আসন বাতিলের দাবিতে প্রায় দুই সপ্তাহ ধরে চলছে বিক্ষোভ। সংঘর্ষে চার পুলিশ সদস্য নিহত, আহত হয়েছেন সাতানব্বই জন। আটক করা হয়েছে পাঁচশ পনের জনকে। ইন্টারনেট বিচ্ছিন্ন, বন্ধ ব্যাংক, অচল হয়ে পড়েছে জনজীবন।

এদিকে লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও দক্ষিণাঞ্চল ও বেকা উপত্যকায় বিমান ও ড্রোন হামলা চালানোর অভিযোগ উঠেছে ইসরাইলের বিরুদ্ধে। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

সোশ্যাল শেয়ার