আন্তর্জাতিক শান্তির পথে নতুন মোড়, ইরান ফেরত পাচ্ছে ৬ বিলিয়ন ডলার

শান্তির পথে নতুন মোড়, ইরান ফেরত পাচ্ছে ৬ বিলিয়ন ডলার

সোশ্যাল শেয়ার

ইরানের জন্য সুখবর, কাতার থেকে ফিরছে ৬ বিলিয়ন ডলার

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রাথমিক সমঝোতার অংশ হিসেবে কাতারে অবরুদ্ধ থাকা ৬ বিলিয়ন মার্কিন ডলার ফেরত পাচ্ছে ইরান। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমের বরাতে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, আনুষ্ঠানিক আলোচনা শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই কাতারে আটকে থাকা অর্থ মুক্ত হয়ে তেহরানের কাছে হস্তান্তর করা হবে।

তবে অর্থ ছাড়ের এই সমঝোতার মধ্যেও পারমাণবিক কর্মসূচি নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ইরান। প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেছেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার থেকে কখনোই সরে আসবে না তেহরান। একই সঙ্গে তিনি দাবি করেন, পারমাণবিক অস্ত্র তৈরির কোনো উদ্দেশ্য ইরানের নেই। অন্যদিকে, দ্বিপাক্ষিক বৈঠক শেষে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধি বজায় রাখতে একসঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র ও ইরান। তিনি আরও জানান, সাম্প্রতিক আলোচনায় দুই পক্ষের মধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

সোশ্যাল শেয়ার