খেলা সমালোচনার মুখে রোনালদো, মুখ খুললেন বোন কাতিয়া

সমালোচনার মুখে রোনালদো, মুখ খুললেন বোন কাতিয়া

সোশ্যাল শেয়ার

বিশ্বকাপে রোনালদো বিতর্ক, সমালোচনার জবাব পর্তুগালের

বিশ্বকাপের প্রথম ম্যাচেই চাপে পর্তুগাল। ডিআর কঙ্গোর বিপক্ষে ড্রয়ের পর ব্যর্থতার প্রধান দায় যেন এসে পড়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর কাঁধে। আর সেই সমালোচনার ঝড়েই নতুন বিতর্কের জন্ম দিয়েছেন তার বোন কাতিয়া আভেইরো।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় কাতিয়া পরোক্ষভাবে ইঙ্গিত করেন, রোনালদোকে যথাযথভাবে বল সরবরাহ করতে পারেননি সতীর্থরা। একই ধরনের মন্তব্য করেন সাংবাদিক ও রোনালদোর ঘনিষ্ঠ বন্ধু এদু আগুইরেও। এর মধ্যেই ব্রাজিলের জার্সি পরা কয়েকটি ছবি প্রকাশ করে নতুন আলোচনার জন্ম দেন কাতিয়া, যা নিয়ে সমর্থকদের মধ্যে শুরু হয়েছে নানা ব্যাখ্যা-বিশ্লেষণ।

অন্যদিকে, পর্তুগালের রক্ষণভাগের খেলোয়াড় ডিয়াগো দালত জানিয়েছেন, বিশ্বকাপে আসার আগেই তারা এমন সমালোচনার জন্য মানসিক প্রস্তুতি নিয়েছিলেন। তার ভাষায়, সুযোগ পেলেই তাদের নিয়ে নিন্দে-মন্দ হবে, মিথ্যাও ছড়ানো হবে—এমন ধারণা ছিল পুরো দলের। দালত আরও বলেন, রোনালদো জাতীয় দলে আত্মবিশ্বাস ছড়িয়ে দেন। তিনি যতদিন খেলতে চাইবেন, ততদিন তাকে নিয়ে খেলতে প্রস্তুত পর্তুগাল।

সোশ্যাল শেয়ার