খেলা অস্ট্রিয়ার বিপক্ষে মহারণ, বদল আসছে আর্জেন্টিনার একাদশে

অস্ট্রিয়ার বিপক্ষে মহারণ, বদল আসছে আর্জেন্টিনার একাদশে

সোশ্যাল শেয়ার

আজ নামছে আর্জেন্টিনা, আবারও কি জাদু দেখাবেন মেসি

বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়ের মিশনে আজ মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রতিপক্ষ অস্ট্রিয়া। বাংলাদেশ সময় রাত ১১টায় ডালাসে শুরু হবে বহুল প্রতীক্ষিত এই লড়াই। প্রথম ম্যাচে লিওনেল মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে তিন শূন্য গোলে উড়িয়ে দুর্দান্ত সূচনা করেছে আর্জেন্টিনা। এবার লক্ষ্য আরেকটি জয় তুলে নিয়ে শেষ বত্রিশের পথ আরও সহজ করা।

তবে জয়ের পরও একাদশে আসতে পারে পরিবর্তন। হ্যামস্ট্রিংয়ের চোটে গঞ্জালো মন্টিয়েলকে বিশ্রাম দেওয়া হচ্ছে। তার জায়গায় শুরু থেকেই খেলতে পারেন নাহুয়েল মোলিনা। অন্যদিকে লাউতারো মার্টিনেজের জায়গায় হুলিয়ান আলভারেজকে নিয়ে আলোচনা থাকলেও আপাতত লাউতারোর ওপরই আস্থা রাখছেন কোচ লিওনেল স্কালোনি। অস্ট্রিয়ার কোচ রালফ রাংনিকও মানছেন, আর্জেন্টিনার দুর্বলতা খুঁজে পাওয়া কঠিন। তবু উচ্চচাপের কৌশলেই চমক দেখানোর আশা তাদের। ডালাসের এই লড়াই শুধু তিন পয়েন্টের নয়, ইতিহাস, আবেগ আর মেসির আরেকটি স্মরণীয় রাতের অপেক্ষাও বটে।

সোশ্যাল শেয়ার