জাতীয় মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে ক্ষোভ, সংসদে কঠোর নির্দেশ স্পিকারের

মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে ক্ষোভ, সংসদে কঠোর নির্দেশ স্পিকারের

সোশ্যাল শেয়ার

সংসদের চেয়ে গুরুত্বপূর্ণ কিছু নয়, স্পিকারের কড়া মন্তব্য

সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্রীয় কাজ নেই বলে স্পষ্ট বার্তা দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। জাতীয় সংসদে গুরুত্বপূর্ণ আলোচনার সময় সংশ্লিষ্ট মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, সংসদ সদস্যদের উত্থাপিত সমস্যা ও দাবি সরাসরি শুনতে মন্ত্রীদের উপস্থিত থাকা জরুরি।

এর জবাবে স্পিকার বলেন, সব রাষ্ট্রীয় কর্মকাণ্ডের মধ্যে সংসদ অধিবেশনই সর্বোচ্চ গুরুত্ব বহন করে। মন্ত্রীদের যথাসময়ে সংসদে উপস্থিত থেকে সদস্যদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনা এবং সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে সংসদ কক্ষে ছোট ছোট দলে আলোচনা, আসন ছেড়ে আড্ডা এবং শৃঙ্খলাবিরোধী আচরণ থেকেও সদস্যদের বিরত থাকার নির্দেশ দেন স্পিকার। সংসদের মর্যাদা ও কার্যকারিতা বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

সোশ্যাল শেয়ার