খেলা মেসি প্রশ্নে ক্ষুব্ধ রোনালদো, বললেন অর্থহীন বিতর্ক

মেসি প্রশ্নে ক্ষুব্ধ রোনালদো, বললেন অর্থহীন বিতর্ক

সোশ্যাল শেয়ার

মেসি প্রশ্নে ক্ষুব্ধ রোনালদো, বললেন অর্থহীন বিতর্ক

দুই দশকেরও বেশি সময় ধরে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় বিতর্ক—মেসি না রোনালদো। এবার সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে একটি আন্তর্জাতিক গবেষণা। সিঙ্গাপুরের একটি বিশ্ববিদ্যালয়ের গবেষণায় ২৬ দেশের ১০ হাজার ৬৬১ জন মানুষের মতামত বিশ্লেষণ করে দেখা গেছে, উদারপন্থী চিন্তাধারার মানুষেরা তুলনামূলকভাবে লিওনেল মেসিকে বেশি পছন্দ করেন। অন্যদিকে রক্ষণশীলদের মধ্যে ক্রিশ্চিয়ানো রোনালদোর জনপ্রিয়তা বেশি।

গবেষকদের মতে, মেসিকে সাধারণত শান্ত, বিনয়ী ও দলকেন্দ্রিক খেলোয়াড় হিসেবে দেখা হয়। বিপরীতে রোনালদো পরিচিত আত্মবিশ্বাসী, উচ্চাকাঙ্ক্ষী এবং ব্যক্তিগত সাফল্যকে উদযাপন করা তারকা হিসেবে। এদিকে বিশ্বকাপে উজবেকিস্তানের বিপক্ষে জয়ের পর সংবাদ সম্মেলনে মেসিকে নিয়ে প্রশ্ন করা হলে বিরক্তি প্রকাশ করেন রোনালদো। সম্ভাব্য মুখোমুখি লড়াই নিয়ে করা প্রশ্নকে তিনি সরাসরি ‘অর্থহীন’ বলে মন্তব্য করেন। রোনালদো বলেন, তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দলের জয় এবং পরবর্তী ম্যাচের প্রস্তুতি। ব্যক্তিগত তুলনা বা বাইরের আলোচনা নয়, তিনি মনোযোগ দিতে চান মাঠের পারফরম্যান্সে। ফলে স্পষ্ট, মেসি ও রোনালদো এখন শুধু দুই ফুটবলারের নাম নন, তারা কোটি সমর্থকের চিন্তা, মূল্যবোধ এবং পরিচয়েরও প্রতীক।

সোশ্যাল শেয়ার