জাতীয় তিস্তা মাস্টারপ্ল্যান চূড়ান্ত, করে মিলতে পারে স্বস্তি

তিস্তা মাস্টারপ্ল্যান চূড়ান্ত, করে মিলতে পারে স্বস্তি

সোশ্যাল শেয়ার

যেকোনো মূল্যে তিস্তা প্রকল্প, সংসদে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় সংসদে বড় দুটি ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের পানি নিরাপত্তা, কৃষি এবং উত্তরাঞ্চলের মানুষের জীবন-জীবিকার উন্নয়নে যেকোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে।

প্রধানমন্ত্রী জানান, আগামী পাঁচ বছরে বিশ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখননের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি পদ্মা ব্যারাজ নির্মাণের মাধ্যমে বর্ষার অতিরিক্ত পানি সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে কৃষিতে ব্যবহার করা হবে। একই সঙ্গে কৃষকদের জন্য বিশেষ কৃষক কার্ডের মাধ্যমে আর্থিক সহায়তা ও অতিরিক্ত সেবা, প্রবাসীদের জন্য প্রবাসী কার্ড এবং দেশীয় গ্যাস অনুসন্ধান জোরদারের কথাও তুলে ধরেন তিনি।

এদিকে বাজেটের সমাপনী বক্তব্যে করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রস্তাব অনুযায়ী, প্রথম দুই করবর্ষে করমুক্ত আয়ের সীমা চার লাখ টাকা, পরবর্তী দুই করবর্ষে সাড়ে চার লাখ এবং এরপর পাঁচ লাখ টাকা করার সুপারিশ করা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, এবারের বাজেটের লক্ষ্য সাধারণ মানুষের জীবনযাত্রার চাপ কমানো, অর্থনীতিতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং সবার জন্য অংশগ্রহণমূলক ও কল্যাণভিত্তিক অর্থনীতি গড়ে তোলা।

সোশ্যাল শেয়ার