রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইউক্রেন যতই হামলা বাড়াক, কিয়েভের শর্তে কোনো আলোচনায় বসবে না রাশিয়া। তার দাবি, ইউক্রেনের হামলার লক্ষ্য রাশিয়ার বেসামরিক অবকাঠামো ও জনগণের মধ্যে বিভেদ সৃষ্টি করা। তবে এসব চেষ্টা রুশ সেনাবাহিনীর অগ্রযাত্রা থামাতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।
অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ঘোষণা দিয়েছেন, কাতারে আটকে থাকা ইরানের মোট বারো বিলিয়ন ডলারের মধ্যে ছয় বিলিয়ন ডলার মুক্ত হচ্ছে। একই সঙ্গে জ্বালানি তেল ও পেট্রোরসায়ন খাতের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথাও জানান তিনি। পেজেশকিয়ানের দাবি, এটি ইরানি জনগণের বড় বিজয়। পাশাপাশি তিনি আবারও বলেছেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না এবং দেশের ঘোষিত নীতির মধ্যেই সব কার্যক্রম পরিচালিত হবে।