খেলা উপদেশ দেবেন একজনই, বললেন আনচেলত্তি

উপদেশ দেবেন একজনই, বললেন আনচেলত্তি

সোশ্যাল শেয়ার

ফার্গুসন ছাড়া কেউ নয়, দাবি আনচেলত্তির

নরওয়ে ম্যাচের আগেই আলোড়ন তুললেন ব্রাজিলের প্রধান প্রশিক্ষক কার্লো আনচেলত্তি। সমালোচকদের উদ্দেশে তিনি বলেছেন, ‘আমি ফুটবল বুঝি কি না, সেই বিচার করার যোগ্যতা কারও নেই।’ আনচেলত্তি জানান, তিনি এক হাজার চারশর বেশি ম্যাচে দল পরিচালনা করেছেন। তাই অভিজ্ঞতার দিক থেকে তাকে উপদেশ দেওয়ার মতো যোগ্য ব্যক্তি যদি কেউ থাকেন, তবে তিনি শুধু স্যার অ্যালেক্স ফার্গুসন।

আসন্ন নরওয়ে ম্যাচ নিয়েও সতর্ক এই ইতালীয় প্রশিক্ষক। তিনি বলেন, নকআউট পর্বে কৌশলের চেয়ে মানসিক দৃঢ়তাই বেশি গুরুত্বপূর্ণ। আর প্রতিপক্ষের আর্লিং হলান্ড বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হওয়ায় ম্যাচটি মোটেও সহজ হবে না। এদিকে, নেইমারকে নিয়ে সব জল্পনারও ইতি টেনেছেন আনচেলত্তি। তার ভাষায়, নেইমার পুরো নব্বই মিনিট খেলতে সক্ষম। তবে দলের প্রয়োজন অনুযায়ীই তাকে মাঠে নামানো হবে।

সোশ্যাল শেয়ার