জাতীয় অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই, শোকে সাহিত্যাঙ্গন

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই, শোকে সাহিত্যাঙ্গন

সোশ্যাল শেয়ার

প্রয়াত অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, ঢাকায় শেষনিশ্বাস

বাংলা একাডেমির সভাপতি, প্রাবন্ধিক, গবেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই। আজ রোববার বিকেলে রাজধানীর মিরপুরে অসুস্থ হয়ে পড়ার পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।

১৯৪০ সালের ৩০ সেপ্টেম্বর কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জন্ম নেওয়া আবুল কাসেম ফজলুল হক চার দশকেরও বেশি সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

‘মুক্তিসংগ্রাম’, ‘একুশে ফেব্রুয়ারি আন্দোলন’, ‘রাজনীতি দর্শন’, ‘সাহিত্য চিন্তা’ ও ‘সংস্কৃতির সহজ কথা’সহ বহু গুরুত্বপূর্ণ গ্রন্থের রচয়িতা তিনি। এছাড়া ‘সুন্দরম’ ও ‘লোকায়ত’ সাময়িকীর সম্পাদক হিসেবেও তিনি পরিচিত ছিলেন। ১৯৮১ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হন। ২০২৪ সালের অক্টোবরে তিনি বাংলা একাডেমির সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। তাঁর মৃত্যুতে দেশের সাহিত্য, শিক্ষা ও বুদ্ধিবৃত্তিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

সোশ্যাল শেয়ার