বৈঠকের পরই ছাড় পেল চীনা জাহাজ, বদলাচ্ছে পরিস্থিতি

মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালি সচল রাখার বিষয়ে একমত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। হোয়াইট হাউস জানিয়েছে, দুই নেতার বৈঠকে বৈশ্বিক জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। বিবৃতিতে বলা হয়, বিশ্বজুড়ে তেল ও গ্যাস সরবরাহ সচল রাখতে হরমুজ প্রণালি খোলা রাখা জরুরি। একই সঙ্গে চীন যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি […]
পশ্চিমবঙ্গে পশু জবাইয়ে নিষেধাজ্ঞা, না মানলেই জেল!

পশ্চিমবঙ্গে গরুসহ সব ধরনের পশু জবাইয়ে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে নবনির্বাচিত বিজেপি সরকার। নতুন নির্দেশনায় বলা হয়েছে, সরকারি অনুমতি এবং পশু চিকিৎসকের সনদ ছাড়া কোনো গবাদি পশু জবাই করা যাবে না। রাজ্য সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী, গরু, ষাঁড়, বলদ, বাছুর এবং মহিষ জবাইয়ের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সরকারি পশু চিকিৎসকের যৌথ অনুমোদন বাধ্যতামূলক। পশুর বয়স ১৪ […]
পদ্মায় মহাপরিকল্পনা, ৩৫ হাজার কোটির ব্যারাজ অনুমোদন

রাজবাড়ীর পাংশায় নির্মিত হতে যাচ্ছে দেশের অন্যতম বড় পানি প্রকল্প— পদ্মা ব্যারাজ। প্রায় ৩৫ হাজার কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি।প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি জানিয়েছেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে দেশের ২৪ জেলার প্রায় ৭ কোটি মানুষ উপকার পাবে। […]
মাননীয় বলার দরকার নেই, শিক্ষার্থীদের বললেন প্রধানমন্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মুখোমুখি হয়ে রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শুধু রাজপথে হৈচৈ করে দেশ গড়া যায় না, রাজনীতিকে সংসদমুখী হতে হবে। দেশের উন্নয়ন ও নতুন বিভাগ চালুর জন্য স্থিতিশীল পরিবেশ জরুরি বলেও মন্তব্য করেন তিনি। শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, স্কুল পর্যায় থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত […]
যুদ্ধবিরতিতেও হামলা, লেবাননে নতুন উচ্ছেদ নির্দেশ

পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিচ্ছে। দক্ষিণ লেবাননের আরও চারটি শহর ও গ্রামের বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। আরজুন, তায়ের দেব্বা, আল-বাজুরিয়া ও আল-হাওশ এলাকায় সামরিক অভিযান চালানোর আগে বেসামরিক মানুষকে দ্রুত সরে যেতে বলা হয়েছে। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। লিতানি নদীর পাশে একটি সৌরচালিত পানি সরবরাহ […]
নির্বাচনের আগে চুক্তি, বিএনপি-জামায়াতও জানত: ফরিদা আখতার

নির্বাচনের মাত্র তিন দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্যচুক্তি নিয়ে নতুন তথ্য দিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ফরিদা আখতার। রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় তিনি দাবি করেন, বিএনপি–জামায়াতসহ বিরোধী রাজনৈতিক দলগুলোর মতামত নিয়েই ওই চুক্তি করা হয়েছিল। এ কারণেই এখন তারা প্রকাশ্যে চুক্তির বিরোধিতা করছে না বলেও মন্তব্য করেন তিনি। ফরিদা আখতার বলেন, চুক্তি অনুযায়ী […]
ঋণের বোঝা এখন ২০ কোটি মানুষের মাথায়, দাবি প্রধানমন্ত্রীর

দেশজুড়ে আবারও আলোচনায় মেগা প্রকল্পের ব্যয় ও দুর্নীতির অভিযোগ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পদ্মা সেতু ও কর্ণফুলী টানেলসহ বড় বড় প্রকল্পে অস্বাভাবিক ব্যয় এবং ব্যাপক অনিয়মের অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তেজগাঁওয়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, এসব প্রকল্পের ঋণের বোঝা এখন দেশের ২০ কোটি মানুষের ওপর এসে পড়েছে। প্রধানমন্ত্রী দাবি করেন, রূপপুর […]
নেতানিয়াহুর পদত্যাগ দাবি, উত্তাল তেল আবিব

মধ্যপ্রাচ্যে আবারও ভয়াবহ উত্তেজনা। দক্ষিণ লেবাননে ইসরায়েলের তীব্র হামলায় এক শিশুসহ একদিনেই অন্তত ঊনচল্লিশ জন নিহত হওয়ার দাবি করেছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, শনিবার পুরো দক্ষিণ লেবাননজুড়ে একের পর এক হামলা চালানো হয়। সবচেয়ে ভয়াবহ হামলাগুলোর একটি ঘটে সাকসাকিয়েহ এলাকায়। সেখানে এক বালিকাসহ সাতজন নিহত এবং তিন শিশুসহ অন্তত পনেরো জন আহত […]
রাজভবনে এক ঘণ্টা অপেক্ষা, তারপরই সরকার গঠনের অনুমতি

অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া থালাপতি বিজয় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েই দিলেন একাধিক বড় বার্তা। রোববার চেন্নাইয়ে শপথ নেওয়ার পর প্রথম ভাষণে ধর্মনিরপেক্ষতা, সামাজিক ন্যায়বিচার এবং স্বচ্ছ প্রশাসনের প্রতিশ্রুতি দেন তিনি। নিজেকে সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে তুলে ধরে বিজয় বলেন, তৃণমূল থেকে উঠে আসায় জনগণ তাকে গ্রহণ করেছে। তবে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে তার একটি বক্তব্য। […]
আবু ত্বহার সংসার ভাঙল, চার মাসেই চূড়ান্ত বিচ্ছেদ

আলোচিত দুই ইসলামী বক্তাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। একদিকে আবু ত্বহা মুহাম্মদ আদনানের দ্বিতীয় দফার সংসার ভেঙে যাওয়ার খবর, অন্যদিকে দ্বিতীয় বিয়ে নিয়ে মুখ খুলেছেন মাওলানা রফিকুল ইসলাম মাদানী। মাত্র চার মাসের মাথায় আবারও বিচ্ছেদের পথে হাঁটলেন আবু ত্বহা মুহাম্মদ আদনান ও তার স্ত্রী সাবিকুন নাহার সারা। শনিবার সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সাবিকুন […]
গাজীপুরে নির্মম হত্যাকাণ্ড, পাঁচ মরদেহ উদ্ধার

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় ঘটেছে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ড। একই পরিবারের পাঁচ সদস্যকে গলা কেটে হত্যা করার ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোক ও আতঙ্ক। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে রাউৎকোনা গ্রামে ভাড়াবাড়িতে স্ত্রী, তিন কন্যাসন্তান এবং শ্যালকসহ পাঁচজনকে হত্যা করা হয়। পরে শনিবার সকালে তাদের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার প্রধান অভিযুক্ত […]
রাজ্যে বড় পালাবদল, মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু

কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আজ এক অভূতপূর্ব রাজনৈতিক দৃশ্যের সাক্ষী থাকলো পশ্চিমবঙ্গ। জমকালো আয়োজনের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। রাজনৈতিক মহলে দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে আজ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় নতুন মন্ত্রিসভার নাম। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ও রাজ্য স্তরের একাধিক শীর্ষ নেতা। শুভেন্দু অধিকারীর পাশাপাশি আরও পাঁচজন মন্ত্রী হিসেবে […]