News নির্বাচনের আগে চুক্তি, বিএনপি-জামায়াতও জানত: ফরিদা আখতার

নির্বাচনের আগে চুক্তি, বিএনপি-জামায়াতও জানত: ফরিদা আখতার

সোশ্যাল শেয়ার

নির্বাচনের ৩ দিন আগে চুক্তি, যা বললেন ফরিদা আখতার

নির্বাচনের মাত্র তিন দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্যচুক্তি নিয়ে নতুন তথ্য দিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ফরিদা আখতার। রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় তিনি দাবি করেন, বিএনপি–জামায়াতসহ বিরোধী রাজনৈতিক দলগুলোর মতামত নিয়েই ওই চুক্তি করা হয়েছিল। এ কারণেই এখন তারা প্রকাশ্যে চুক্তির বিরোধিতা করছে না বলেও মন্তব্য করেন তিনি।

ফরিদা আখতার বলেন, চুক্তি অনুযায়ী চাইলে এটি বাতিল বা সংশোধন করা সম্ভব। তবে তিনি জোর দিয়ে বলেন, বিষয়টি অবশ্যই সংসদে উত্থাপন করতে হবে এবং জনগণের সম্মতি নিয়েই সিদ্ধান্ত হওয়া উচিত। এদিকে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহেদ উর রহমান জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তির লাভ–ক্ষতি সরকার নিজস্বভাবে যাচাই করবে। রাষ্ট্রের স্বার্থবিরোধী কিছু থাকলে তা পর্যালোচনা করা হবে বলেও জানান তিনি। গত ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক বাণিজ্যচুক্তি স্বাক্ষরিত হয়। এরপর থেকেই চুক্তিটি নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে তীব্র আলোচনা ও সমালোচনা।

সোশ্যাল শেয়ার