News বৈঠকের পরই ছাড় পেল চীনা জাহাজ, বদলাচ্ছে পরিস্থিতি

বৈঠকের পরই ছাড় পেল চীনা জাহাজ, বদলাচ্ছে পরিস্থিতি

সোশ্যাল শেয়ার

জ্বালানি পথ খুলতে তৎপরতা, একমত ট্রাম্প-শি

মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালি সচল রাখার বিষয়ে একমত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। হোয়াইট হাউস জানিয়েছে, দুই নেতার বৈঠকে বৈশ্বিক জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, বিশ্বজুড়ে তেল ও গ্যাস সরবরাহ সচল রাখতে হরমুজ প্রণালি খোলা রাখা জরুরি। একই সঙ্গে চীন যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি অপরিশোধিত তেল আমদানির আগ্রহ প্রকাশ করেছে বলেও দাবি করেছে ওয়াশিংটন।

অন্যদিকে, ইরান নিয়ন্ত্রিত বিশেষ প্রক্রিয়ার আওতায় কয়েকটি চীনা জাহাজকে হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি দেওয়া হয়েছে। ইরানের গণমাধ্যম জানিয়েছে, বেইজিংয়ের অনুরোধের পর বুধবার সন্ধ্যা থেকেই জাহাজ চলাচল শুরু হয়। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, ইতোমধ্যে ৩০টির বেশি জাহাজকে পার হওয়ার অনুমতি দেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ বিশ্ব জ্বালানি বাজারে স্বস্তির বার্তা দিতে পারে।

সোশ্যাল শেয়ার