News অডিও ফাঁস ঘিরে উত্তেজনা, তদন্ত করবে ট্রাইব্যুনাল

অডিও ফাঁস ঘিরে উত্তেজনা, তদন্ত করবে ট্রাইব্যুনাল

সোশ্যাল শেয়ার

ট্রাইব্যুনালে নতুন বিতর্ক

জামিন করিয়ে দেওয়ার নামে এক কোটি টাকা চাওয়ার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। অভিযোগ ওঠার পর ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে রুদ্ধদ্বার বৈঠক। বৈঠক শেষে ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, অভিযোগটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং এ বিষয়ে অভ্যন্তরীণ তদন্ত করা হবে।

অভিযোগ অনুযায়ী, চট্টগ্রাম–৬ আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী–এর একটি মামলায় জামিন করিয়ে দেওয়ার জন্য তাঁর পরিবারের কাছে এক কোটি টাকা দাবি করেছিলেন সদ্য পদত্যাগ করা প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার।

হোয়াটসঅ্যাপ কথোপকথনের একাধিক অডিও রেকর্ডিংয়ে এমন তথ্য পাওয়া গেছে। এসব রেকর্ডিং সংগ্রহ ও যাচাই করে যৌথ অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে প্রথম আলো ও নেত্র নিউজ। চিফ প্রসিকিউটর বলেন, আনুষ্ঠানিক অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আর অভিযোগ না এলেও প্রসিকিউটর কার্যালয় থেকে অভ্যন্তরীণ তদন্ত চালানো হবে। তিনি আরও জানান, ট্রাইব্যুনাল পুনর্গঠনের পর বিভিন্ন বিষয় খতিয়ে দেখতে একটি অভ্যন্তরীণ কমিটি গঠন করা হবে।

সোশ্যাল শেয়ার