News ‘অদম্য নারী’ সম্মাননা: খালেদা জিয়ার মরণোত্তর পুরস্কার

‘অদম্য নারী’ সম্মাননা: খালেদা জিয়ার মরণোত্তর পুরস্কার

সোশ্যাল শেয়ার

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়াকে মরণোত্তর ‘অদম্য নারী’ পুরস্কার দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হাতে পুরস্কার গ্রহণ করেন খালেদা জিয়ার নাতনি, ব্যারিস্টার জাইমা রহমান। খালেদা জিয়ার আপসহীন সংগ্রাম, গণতন্ত্র পুনরুদ্ধারে অদম্য নেতৃত্ব এবং গণতান্ত্রিক ধারার প্রতিষ্ঠায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা প্রদান করা হয়।

এ বছরের অন্যান্য ক্যাটাগরিতে শ্রেষ্ঠ অদম্য নারী হিসেবে পুরস্কৃত হয়েছেন:

  • অর্থনৈতিক সাফল্য: নুরুন নাহার আক্তার

  • শিক্ষা ও চাকুরী: মোছা. ববিতা খাতুন

  • সফল জননী: নুরবানু কবীর

  • জীবন সংগ্রামে জয়ী: মোছা. শমলা বেগম

  • সমাজ উন্নয়ন: মোছা. আফরোজা ইয়াসমিন

সোশ্যাল শেয়ার