ইরানের রাজধানী তেহরানের অন্যতম প্রধান বাণিজ্যিক মেহেরবাদ বিমানবন্দরে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রত্যক্ষদর্শীদের শেয়ার করা ভিডিও ফুটেজে ইরানের ব্যস্ততম এ বিমানবন্দরে জ্বলন্ত বিমান ও ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। স্থানীয় সময় শুক্রবারের (৬ মার্চ) স্যাটেলাইট চিত্রে বিমানবন্দরটিতে বেশ কয়েকটি বিমানের অবস্থান সেখানে দেখা গিয়েছিল। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমও বিমানবন্দরের কিছু অংশে হামলা হওয়ার খবর দিয়েছে।

তবে প্রত্যক্ষদর্শীরা বলছেন, শুক্রবার রাতের বোমাবর্ষণ আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী ছিল। এদিকে ইসরায়েলজুড়ে নতুর করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরানের সশস্ত্র বাহিনী। শনিবার সকালে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দূর করতে কাজ করছে। সামরিক বাহিনী জানিয়েছে, সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা মোবাইল ফোনে ক্ষেপণাস্ত্রের সতর্কবার্তা পেয়েছেন।