News ইরান উসকানি দিলেই হামলা, হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

ইরান উসকানি দিলেই হামলা, হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

সোশ্যাল শেয়ার

শান্তি প্রস্তাবও রক্ষা পাবে না, হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

ইরানকে সরাসরি সতর্ক করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন— ইরান যদি কোনো উসকানিমূলক পদক্ষেপ নেয়, তাহলে যুক্তরাষ্ট্র হামলা চালাতে পারে। ফ্লোরিডার পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, ইরানের পাঠানো নতুন শান্তি প্রস্তাব তিনি পর্যালোচনা করবেন, তবে সেটি গ্রহণযোগ্য হবে কি না— তা নিয়ে রয়েছে বড় ধরনের সন্দেহ।

উল্লেখ্য, গত ৮ এপ্রিল থেকে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও আলোচনা প্রায় থমকে আছে। এদিকে ইরান পাকিস্তানের মাধ্যমে ১৪ দফার একটি প্রস্তাব দিয়েছে, যেখানে সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালির জন্য নতুন কাঠামোর কথা বলা হয়েছে। তবে ট্রাম্পের ভাষায়, গত কয়েক দশকে ইরানের কর্মকাণ্ডের মূল্য এখনো পরিশোধ হয়নি।

অন্যদিকে, ইরানের সামরিক কর্মকর্তা মোহাম্মদ জাফর আসাদিও সতর্ক করে বলেছেন— দুই দেশের মধ্যে আবার সংঘাত শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে, শান্তির আড়ালে আবারও যুদ্ধের আশঙ্কা— বিশ্বজুড়ে তৈরি করছে নতুন উদ্বেগ।

সোশ্যাল শেয়ার