ইরান আবার হামলা! একদিনে আমিরাতে ছোড়া হয়েছে ৭ ক্ষেপণাস্ত্র ও ১৩১ ড্রোন। আমিরাতি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার ইরান থেকে ছোড়া সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মধ্যে একটি এবং ছয়টি ড্রোন দেশের ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম হয়েছে। বাকি ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করা হয়েছে।
এই হামলায় তিনজন নিহত হয়েছেন, একজন বাংলাদেশি, একজন পাকিস্তানি ও একজন নেপালি। আহত হয়েছেন আরও ৯৪ জন। ইরানের ছোড়া মোট ১৯৬টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ১৩টি সমুদ্রে গিয়ে পড়েছে।ইরান বৃহস্পতিবার ইসরায়েলকেও লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, যুদ্ধ সর্বোচ্চ ৮ সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে, তবে ইরান ঘণ্টার হিসাবেই সামরিক শক্তি হারাচ্ছে।