News ইরান বলছে যুদ্ধ শুরু করিনি — তবে শেষ করব আমরাই

ইরান বলছে যুদ্ধ শুরু করিনি — তবে শেষ করব আমরাই

সোশ্যাল শেয়ার

খামেনির পর মোজতবা

ইরানে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোজতবা খামেনি। দেশটির সংবিধান অনুযায়ী ৮৮ সদস্যের বিশেষজ্ঞ পরিষদ তাকে সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করেছে। ঘোষণার পর ইরানের শক্তিশালী সামরিক বাহিনী এবং বিপ্লবী গার্ড বাহিনী নতুন নেতার প্রতি আনুগত্য ঘোষণা করেছে। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, নতুন নেতার সব নির্দেশ বাস্তবায়নে তারা প্রস্তুত।

মোজতবা খামেনি হলেন ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় ছেলে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় আলী খামেনি নিহত হন। এরপর ক্ষমতা গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যেই ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জানিয়েছে, নতুন নেতার অধীনে এটি ইসরায়েলের বিরুদ্ধে প্রথম হামলা। এদিকে ইরান প্রশাসনের মুখপাত্র ফাতেমা মোহাজেরানি বলেছেন, ইরান যুদ্ধ শুরু করেনি, তবে এই যুদ্ধ শেষ করার দায়িত্বও তারা নেবে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে নতুন নেতৃত্বের অধীনে ইরানের অবস্থান আরও কঠোর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সোশ্যাল শেয়ার