News ইরান-যুক্তরাষ্ট্র টানাপোড়েন চরমে, যুদ্ধবিরতির আশায় মিসর-পাকিস্তান

ইরান-যুক্তরাষ্ট্র টানাপোড়েন চরমে, যুদ্ধবিরতির আশায় মিসর-পাকিস্তান

সোশ্যাল শেয়ার

হরমুজ ঘিরে উত্তেজনা তুঙ্গে, শান্তির আশায় কূটনৈতিক তৎপরতা

মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে—যুদ্ধ, না কি সমঝোতা? বিশ্ব এখন তাকিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের দিকে। নতুন করে কূটনৈতিক তৎপরতায় নড়েচড়ে বসেছে আন্তর্জাতিক অঙ্গন। মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাতি এবং পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার টেলিফোনে আলোচনায় আশাবাদ ব্যক্ত করেছেন—চলমান সংলাপ থেকেই মিলতে পারে স্থায়ী যুদ্ধবিরতির পথ।

তবে নাটকীয় মোড়—যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি বৈঠকে বসতে রাজি নয় তেহরান। ইরানের অবস্থান স্পষ্ট, সব বার্তা যাবে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের মাধ্যমে। এরই মধ্যে ডোনাল্ড ট্রাম্প-এর বিশেষ দূত স্টিভ উইটকফ ও জারেড কুশনার ইসলামাবাদে পৌঁছেছেন। আলোচনার লক্ষ্য—সমঝোতার নতুন রাস্তা খোঁজা। অন্যদিকে উত্তেজনার বড় কেন্দ্র হরমুজ প্রণালি—যেখানে টানাপোড়েনের প্রভাব পড়ছে সরাসরি বিশ্ব জ্বালানি বাজারে। তেলের দাম পৌঁছেছে কয়েক বছরের সর্বোচ্চ পর্যায়ে, বাড়ছে বৈশ্বিক অর্থনৈতিক শঙ্কা।

 

সোশ্যাল শেয়ার