News ইরান শেষে কিউবা টার্গেট, ঘোষণা ট্রাম্পের

ইরান শেষে কিউবা টার্গেট, ঘোষণা ট্রাম্পের

সোশ্যাল শেয়ার

কিউবা দখলের পরিকল্পনা, ট্রাম্পের হুমকি

ইরান পরিস্থিতি শেষ হওয়ার পর কিউবাকে নিয়ন্ত্রণে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার ফ্লোরিডায় এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ইরান থেকে ফেরার পথে যুক্তরাষ্ট্রের একটি শক্তিশালী বিমানবাহী রণতরী কিউবার উপকূলে মোতায়েন করা হতে পারে। তিনি দাবি করেন, এতেই কিউবা আত্মসমর্পণ করতে বাধ্য হবে।

এ সময় বিশ্বের অন্যতম বৃহৎ রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন-এর নাম উল্লেখ করেন ট্রাম্প। তার ভাষায়, উপকূলের খুব কাছাকাছি অবস্থান নিলেই কিউবা নতি স্বীকার করবে। একই দিনে কিউবার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করে একটি নির্বাহী আদেশেও স্বাক্ষর করেন তিনি। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি ট্রাম্পের।

বিশ্লেষকরা বলছেন, একটি স্বাধীন দেশ দখলের এমন প্রকাশ্য হুমকি আন্তর্জাতিক রাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি করতে পারে। বিশেষ করে লাতিন আমেরিকা অঞ্চলে উদ্বেগ বাড়ছে। সব মিলিয়ে, ইরান ইস্যুর পর কিউবাকে ঘিরে নতুন সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে বিশ্ব রাজনীতিতে।

সোশ্যাল শেয়ার