আন্তর্জাতিক ইসরাইলে নেতানিয়াহু বিরোধী ঢেউ, বিদায়ের দাবি জোরালো

ইসরাইলে নেতানিয়াহু বিরোধী ঢেউ, বিদায়ের দাবি জোরালো

সোশ্যাল শেয়ার

চাপে নেতানিয়াহুর নেতৃত্ব

বড় ধাক্কা খেলেন বেনিয়ামিন নেতানিয়াহু। নতুন এক জনমত জরিপ বলছে, অধিকাংশ ইসরাইলি চান তিনি রাজনীতি থেকে সরে দাঁড়ান। দেশটির সংবাদমাধ্যম চ্যানেল বারোর জরিপ অনুযায়ী, অংশগ্রহণকারীদের ঊনষাট শতাংশ মনে করেন, আগামী নির্বাচনে নেতানিয়াহুর আর অংশ নেওয়া উচিত নয়। বিপরীতে মাত্র তেত্রিশ শতাংশ তার পক্ষে মত দিয়েছেন।

দীর্ঘদিনের এই সরকারপ্রধান এখন দুর্নীতির মামলার বিচারের মুখোমুখি। একই সঙ্গে গাজা যুদ্ধ, আন্তর্জাতিক চাপ এবং যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পর দেশটির ভেতরেও বাড়ছে অসন্তোষ। এদিকে মার্কিন উপরাষ্ট্রপতি জেডি ভ্যান্স জানিয়েছেন, রোববারের মধ্যেই ইরান যুদ্ধ অবসানে ফলপ্রসূ সংলাপের সম্ভাবনা রয়েছে। সুইজারল্যান্ডে মধ্যস্থতার উদ্যোগও চলছে বলে জানান তিনি। বিশ্লেষকদের মতে, যুদ্ধ, জনরোষ এবং কূটনৈতিক চাপ—সব মিলিয়ে নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ এখন সবচেয়ে বড় অনিশ্চয়তার মুখে।

সোশ্যাল শেয়ার