তেহরানে ভয়াবহ হামলা! প্রধান বিমানবন্দর মেহরাবাদে ইসরায়েলের আঘাত—আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ইরানের রাজধানী তেহরানের ব্যস্ততম অভ্যন্তরীণ বিমানবন্দর মেহরাবাদে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বাংলাদেশ সময় শনিবার ভোরে এ হামলার ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিমানবন্দর এলাকায় আগুনের গোলা এবং ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। এর আগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছিল, তারা তেহরানে ইরানের সরকারি অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালাচ্ছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমও বিমানবন্দরের কিছু অংশে হামলার বিষয়টি নিশ্চিত করেছে।
এদিকে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের অন্তত ৬ হাজার ৬৬৮টি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইরানি রেড ক্রিসেন্ট। এর মধ্যে রয়েছে হাজারো আবাসিক ভবন, ব্যবসা প্রতিষ্ঠান, স্কুল ও চিকিৎসা কেন্দ্র।