জাতীয় ঐক্যের ডাক ফখরুলের! কবে শুরু স্থানীয় নির্বাচন?

ঐক্যের ডাক ফখরুলের! কবে শুরু স্থানীয় নির্বাচন?

সোশ্যাল শেয়ার

সাংবাদিকদের পক্ষে ফখরুল! সামনে নির্বাচনের প্রস্তুতি

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় বর্তমান সরকার কাজ করছে এবং গণতন্ত্রের পক্ষে থাকা সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় তিনি দাবি করেন, ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে চলেনি, ভবিষ্যতেও চলবে না।

সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের মাধ্যমে সমাজকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধেও সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। একই সঙ্গে সাংবাদিক নির্যাতনের অভিযোগ তুলে তিনি বলেন, সরকার স্বাধীনতার পরিবেশ তৈরি করলেও কিছু গণমাধ্যম মালিক অন্যায়ভাবে সাংবাদিকদের ওপর চাপ সৃষ্টি করছেন।

অন্যদিকে জাতীয় সংসদে তিনি জানান, বর্ষা মৌসুম শেষে সেপ্টেম্বর অথবা অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে। আগামী এক বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ ও সিটি করপোরেশনের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে সরকারের।

সোশ্যাল শেয়ার