খেলা গোলের পর মুখ ঢাকলেন রেজাইয়ান! ইঙ্গিত রাজনৈতিক বার্তার

গোলের পর মুখ ঢাকলেন রেজাইয়ান! ইঙ্গিত রাজনৈতিক বার্তার

সোশ্যাল শেয়ার

তেহরানে রাতভর উল্লাস! যুক্তরাষ্ট্রে বিতর্কিত উদযাপন

যুক্তরাষ্ট্রের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে গোল করে রহস্যময় বার্তা দিলেন ইরানের রামিন রেজাইয়ান। লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ম্যাচের বত্রিশতম মিনিটে ইরানের হয়ে প্রথম গোল করেন তিনি। গোলের পর দর্শক সারির দিকে ছুটে গিয়ে জার্সি দিয়ে নিজের মুখ ঢেকে উদযাপন করেন এই ফুটবলার। ম্যাচ শেষে এর কারণ জানতে চাইলে তিনি বলেন, এটি কিছুটা রাজনৈতিক ছিল, তবে এ বিষয়ে আর কিছু বলতে চান না।

এদিকে ম্যাচ চলাকালে স্টেডিয়ামের বাইরে ইরানের বর্তমান শাসনব্যবস্থার বিরোধী প্রবাসীদের বিক্ষোভ দেখা যায়। জাতীয় সংগীতের সময় গ্যালারির একটি অংশ থেকে দুয়োও শোনা যায়। তবে রেজাইয়ানের ভাষ্য, তারা ফুটবল খেলতে এসেছেন, নিজেদের অভ্যন্তরীণ বিষয় নিজেদের মধ্যেই থাকা উচিত। যুদ্ধের ছায়া, রাজনৈতিক উত্তেজনা আর মাঠের লড়াই—সবকিছুর মধ্যেও নিউজিল্যান্ডের সঙ্গে দুই-দুই সমতায় বিশ্বকাপ অভিযান শুরু করেছে ইরান। অন্যদিকে তেহরানে ভোররাত জেগে বড় পর্দায় খেলা দেখে উল্লাসে মেতেছেন হাজারো সমর্থক।

সোশ্যাল শেয়ার