News তিন ধাপে বাস্তবায়ন হচ্ছে নতুন বেতন কাঠামো

তিন ধাপে বাস্তবায়ন হচ্ছে নতুন বেতন কাঠামো

সোশ্যাল শেয়ার

জুলাই থেকেই মিলতে পারে নতুন বেতন কাঠামো

আগামী ১ জুলাই থেকেই নতুন জাতীয় বেতন কাঠামো বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারি সূত্র বলছে, নতুন বেতন কাঠামো একসঙ্গে নয়, তিন ধাপে বাস্তবায়ন করা হবে। প্রথম ধাপেই বাড়তি মূল বেতনের অর্ধেক কার্যকর করা হবে। এ জন্য আসন্ন বাজেটে ৩০ হাজার কোটি টাকার বেশি অতিরিক্ত বরাদ্দ রাখার প্রস্তুতি নেওয়া হয়েছে।

নতুন কাঠামো অনুযায়ী, সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার সুপারিশ রয়েছে। সরকারের হিসাব অনুযায়ী, পুরো বেতন কাঠামো বাস্তবায়নে অতিরিক্ত প্রায় ১ লাখ ৬ হাজার কোটি টাকা প্রয়োজন হবে। তবে ধাপে ধাপে বাস্তবায়নের কারণে বাজারে মূল্যস্ফীতির চাপ কম থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। বর্তমানে দেশে প্রায় ১৪ লাখ সরকারি কর্মচারী এবং ৯ লাখ পেনশনভোগী এই সুবিধার আওতায় আসবেন।

সোশ্যাল শেয়ার