News নির্বাচনের এক মাসের কম সময়েই উদ্যোগ — ফ্যামিলি কার্ড চালু

নির্বাচনের এক মাসের কম সময়েই উদ্যোগ — ফ্যামিলি কার্ড চালু

সোশ্যাল শেয়ার

নতুন কর্মসূচির ঘোষণা

নির্বাচনের এক মাসেরও কম সময়ের মধ্যে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতির কাজ শুরু করেছে সরকার। আজ রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে তিনি ১৭টি পরিবারের নারী প্রধানের হাতে কার্ডের প্রতীকী কপি তুলে দেন।

প্রধানমন্ত্রী বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত এই সরকার দেশের মানুষের কাছে জবাবদিহি করতে প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সরকার গঠনের এক মাসেরও কম সময়ের মধ্যেই ফ্যামিলি কার্ড কর্মসূচি শুরু করা হয়েছে। তিনি আরও জানান, বৈশ্বিক পরিস্থিতির কারণে কিছু কাজ বিলম্বিত হলেও জনগণের ভাগ্য উন্নয়নে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নের চেষ্টা করবে সরকার।

প্রধানমন্ত্রী বলেন, আগামী মাসের মধ্যেই কৃষকদের কাছে ‘কৃষি কার্ড’ পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ কৃষি ঋণ ইতোমধ্যে মওকুফ করা হয়েছে। সরকারি সূত্র জানায়, প্রথম পর্যায়ে দেশের ১৩টি জেলার ১৫টি ওয়ার্ডে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করা হবে। এজন্য ওয়ার্ড থেকে জেলা পর্যায় পর্যন্ত তথ্য যাচাই ও তালিকা চূড়ান্ত করতে কমিটি গঠন করা হয়েছে।

সোশ্যাল শেয়ার