ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ঘিরে মৃত্যু বা গুরুতর আহত হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়েছে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ হিব্রুভাষী বিভিন্ন সূত্রের বরাতে জানিয়েছে, কয়েকটি ঘটনার কারণে এই জল্পনা দ্রুত ছড়াচ্ছে।
প্রতিবেদন অনুযায়ী, প্রায় তিন দিন ধরে নেতানিয়াহুর ব্যক্তিগত মাধ্যমে কোনো নতুন ভিডিও প্রকাশ হয়নি। এমনকি চার দিন ধরে তাঁর কোনো নতুন ছবিও প্রকাশিত হয়নি। তাঁর নামে যেসব বক্তব্য প্রকাশ হয়েছে, সেগুলো কেবল লিখিত আকারে এসেছে।
এদিকে আট মার্চ থেকে নেতানিয়াহুর বাসভবনের নিরাপত্তা কয়েক গুণ বাড়ানো হয়েছে বলে কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে। সম্ভাব্য ড্রোন হামলা ঠেকাতে সেখানে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে। একই সময় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং মার্কিন বিশেষ দূতের নির্ধারিত ইসরায়েল সফর হঠাৎ বাতিল হওয়াও নতুন প্রশ্ন তৈরি করেছে। তবে এসব গুঞ্জনের কোনো আনুষ্ঠানিক সত্যতা এখনো নিশ্চিত হয়নি। ইসরায়েল সরকারের পক্ষ থেকেও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো বক্তব্য দেওয়া হয়নি।