News পাম্পে মিলছে না তেল; নিরাপত্তায় সেনা মোতায়েনের নির্দেশ

পাম্পে মিলছে না তেল; নিরাপত্তায় সেনা মোতায়েনের নির্দেশ

সোশ্যাল শেয়ার

পাম্পে মিলছে না তেল

দেশজুড়ে জ্বালানি তেলের তীব্র হাহাকার! পাম্পে পাম্পে তেলের জন্য দীর্ঘ লাইন আর বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে এবার বড় সিদ্ধান্ত নিল সরকার। আজ সোমবার বিকেলে জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, দেশের প্রধান তেল ডিপোগুলোর নিরাপত্তা রক্ষায় জরুরি ভিত্তিতে সেনাবাহিনী মোতায়েন করা হচ্ছে। পতেঙ্গা, বাঘাবাড়ি, ফতুল্লাসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এই পদক্ষেপ।

এদিকে রাজধানীর পাম্পগুলোতে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়েও মিলছে না তেল। জ্বালানি সাশ্রয়ে সরকার দেশজুড়ে তেলের রেশনিং শুরু করেছে। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই রেশনিং ব্যবস্থা চলবে বলে জানিয়েছেন জ্বালানি মন্ত্রী। সংকট মেটাতে ভারত থেকে অতিরিক্ত ডিজেল আমদানির চেষ্টা চালাচ্ছে সরকার। পাশাপাশি অবৈধ মজুত ঠেকাতে মাঠে নেমেছে ভ্রাম্যমাণ আদালত। তবে ট্রাক ও পণ্যবাহী পরিবহনে তেল সংকটের কারণে বাজারে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে।

সোশ্যাল শেয়ার