জাতীয় পুলিশে আবার পোশাক বদল, কী থাকছে নতুন ইউনিফর্মে?

পুলিশে আবার পোশাক বদল, কী থাকছে নতুন ইউনিফর্মে?

সোশ্যাল শেয়ার

আজ থেকে নতুন ইউনিফর্ম, বদলে গেল পুলিশের পোশাক

নতুন ইউনিফর্মে দায়িত্ব পালন শুরু করেছে বাংলাদেশ পুলিশ। নতুন নির্দেশনা অনুযায়ী, পুলিশের পোশাকে ফিরেছে গাঢ় নীল ও হালকা জলপাই রঙের শার্ট, সঙ্গে খাকি রঙের প্যান্ট। রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে নবনির্মিত বরকাউ পুলিশ ক্যাম্প উদ্বোধনের সময় নতুন পোশাকে দেখা যায় পুলিশ মহাপরিদর্শক আলী হোসেন ফকির এবং ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন আহমদকে।

পুলিশের গণমাধ্যম শাখা জানিয়েছে, আজ থেকেই পর্যায়ক্রমে নতুন ইউনিফর্ম বিতরণ শুরু হয়েছে। যেসব সদস্য নতুন পোশাক পেয়েছেন, তারা ইতোমধ্যে সেটি পরেই দায়িত্ব পালন করছেন। গত বছরের নভেম্বর মাসে পুলিশের পোশাক পরিবর্তন করে লোহা-ধূসর শার্ট ও কফি-বাদামি ধূসর প্যান্ট চালু করা হয়েছিল। তবে মাঠপর্যায়ে মিশ্র প্রতিক্রিয়ার পর নতুন সরকার গত ১৮ জুন নতুন প্রজ্ঞাপন জারি করে আবারও ইউনিফর্মে পরিবর্তন আনে। নতুন বিধানে নারী পুলিশ সদস্যদের পোশাক, মাথার আবরণ, মৌসুমভিত্তিক শার্টের ধরন এবং অন্যান্য আনুষঙ্গিক পোশাক সম্পর্কেও বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।

সোশ্যাল শেয়ার