News প্রথমবারেই বাজিমাত, জয়ের পথে টিভিকে

প্রথমবারেই বাজিমাত, জয়ের পথে টিভিকে

সোশ্যাল শেয়ার

সিনেমা থেকে ক্ষমতায়, এগিয়ে বিজয়ের দল

সিনেমার তারকা থেকে সরাসরি ক্ষমতার দরজায়! অভিনেতা থালাপতি বিজয়-এর দল ‘তামিলাগা ভেট্টি কাজাগাম’ প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়েই দেখাচ্ছে দারুণ দাপট। সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৩৪ আসনের মধ্যে ১১১ আসনে এগিয়ে রয়েছে বিজয়ের দল। কিছু বিশ্লেষণে এই সংখ্যা আরও বেশি—১৪৫ পর্যন্ত এগিয়ে থাকার কথাও বলা হচ্ছে। সরকার গঠনের জন্য দরকার ১১৮ আসন, ফলে সংখ্যাগরিষ্ঠতার খুব কাছেই টিভিকে।

অন্যদিকে ক্ষমতাসীন ডিএমকে এগিয়ে মাত্র ৫৭ আসনে, আর এআইএডিএমকে রয়েছে ৬৬ আসনে—অর্থাৎ বহুদিনের প্রচলিত রাজনৈতিক সমীকরণ ভেঙে নতুন অধ্যায়ের ইঙ্গিত। দলের নেতারা এই ফলাফলকে বলছেন ‘ঐতিহাসিক’। অনেকেই মনে করছেন, জয় নিশ্চিত হলে বিজয়ই হতে পারেন তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী। তবে বড় প্রশ্ন এখন—সংখ্যাগরিষ্ঠতা না পেলে কার সঙ্গে জোট করবে টিভিকে?

সোশ্যাল শেয়ার