খেলা বিশ্বকাপে নেইমারকে নিয়ে দুঃসংবাদ! অপেক্ষায় ব্রাজিল

বিশ্বকাপে নেইমারকে নিয়ে দুঃসংবাদ! অপেক্ষায় ব্রাজিল

সোশ্যাল শেয়ার

চোটে বিশ্বকাপ অনিশ্চিত! পঞ্চমবার বাবা নেইমার

চোটের কারণে বিশ্বকাপের গ্রুপ পর্বে মাঠে দেখা নাও যেতে পারে ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারকে। দলের চিকিৎসকদের লক্ষ্য, তাকে পুরোপুরি সুস্থ করে নকআউট পর্বের জন্য প্রস্তুত করা। গত মে মাসে ক্লাবের হয়ে খেলতে গিয়ে পায়ের পেশিতে চোট পান নেইমার। এরপর থেকে তিনি পূর্ণাঙ্গ অনুশীলনে ফিরতে পারেননি। মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচেও বেঞ্চে থাকলেও মাঠে নামেননি এই তারকা। ফলে হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচেও তাকে না পাওয়ার শঙ্কা তৈরি হয়েছে।

তবে এই দুঃসময়ের মধ্যেই ব্যক্তিজীবনে সুখবর দিয়েছেন নেইমার। পঞ্চমবারের মতো বাবা হতে চলেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে তার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি নতুন সন্তানের আগমনের খবর জানান। একটি অনুষ্ঠানে নেইমার মজার ছলে বলেন, এখন তার নিজেরই যেন একটি দল হয়ে যাচ্ছে। বিশ্বকাপে ব্রাজিলের ট্রফি স্বপ্ন টিকিয়ে রাখতে নকআউট পর্বে নেইমারের ফেরার অপেক্ষায় এখন কোটি সমর্থক।

সোশ্যাল শেয়ার