ভারতকে ‘সবচেয়ে বড় সন্ত্রাসী’ বলে আখ্যা দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগের প্রধান আহমেদ শরিফ চৌধুরী দাবি করেন, প্রমাণ ছাড়াই পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ তুলছে ভারত।
এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘কেউ ভারতের কথা বিশ্বাস করে না। পেহেলগাম হামলার এক বছর পেরিয়ে গেলেও পাকিস্তানের জড়িত থাকার কোনো প্রমাণ দেখাতে পারেনি নয়াদিল্লি বলেও দাবি তার। এ সময় কাশ্মীর ইস্যু, ভারতীয় গণমাধ্যম এবং ভারতের সামরিক নেতৃত্ব নিয়েও কঠোর সমালোচনা করে পাকিস্তান। পাকিস্তানের দাবি, পুরো অঞ্চলে নিরাপত্তা স্থিতিশীলতার প্রধান শক্তি এখন ইসলামাবাদ। অন্যদিকে, পাকিস্তানে সন্ত্রাসবাদে ভারতের সম্পৃক্ততার অভিযোগও পুনরায় তুলেছে দেশটির সেনাবাহিনী।