জাতীয় মালয়েশিয়ায় তারেক রহমান, লাল গালিচায় আনুষ্ঠানিক সংবর্ধনা

মালয়েশিয়ায় তারেক রহমান, লাল গালিচায় আনুষ্ঠানিক সংবর্ধনা

সোশ্যাল শেয়ার

মালয়েশিয়া সফরে প্রধানমন্ত্রী, হতে পারে দুটি সমঝোতা স্মারক

মালয়েশিয়ায় আনুষ্ঠানিক সফরে পৌঁছে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার স্থানীয় সময় রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বিশেষ ফ্লাইট কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের বিশেষ অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের টার্মিনালে অবতরণ করে। এ সময় তাকে স্বাগত জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলকিফলি হাসান ও তার সহধর্মিনী।

প্রধানমন্ত্রীর সহধর্মিনী জুবাইদা রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় শিশু মাইসা নুর আইশা। পরে সুসজ্জিত বাহিনীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হয় এবং দুই দেশের জাতীয় সংগীত পরিবেশিত হয়। বিমানবন্দর থেকে বিশেষ মোটর শোভাযাত্রায় প্রধানমন্ত্রীকে কুয়ালালামপুরের শাংগ্রি লা হোটেলে নিয়ে যাওয়া হয়। বিমানবন্দর থেকে হোটেল পর্যন্ত প্রায় পঞ্চাশ মিনিটের সড়কপথ বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় পতাকায় সজ্জিত করা হয়।

সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সফর। সোমবার পুত্রাজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তার একান্ত বৈঠক এবং পরে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় আলোচনা অনুষ্ঠিত হবে। এ সফরে পর্যটন ও সংস্কৃতি খাতে সহযোগিতা বাড়াতে দুটি সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনাও রয়েছে।

সোশ্যাল শেয়ার