সংসদে হঠাৎই উত্তাপ—বিএনপি কি সত্যিই মুক্তিযুদ্ধের দল? রংপুর-২ আসনের সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম সরাসরি এই প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন। তার যুক্তি—মুক্তিযুদ্ধ হয়েছে ১৯৭১ সালে, আর বিএনপি প্রতিষ্ঠিত ১৯৭৮ সালে। তাহলে কীভাবে নিজেদের মুক্তিযুদ্ধের দল বলে দাবি করে বিএনপি? এ সময় তিনি বিএনপির রাজনৈতিক ভূমিকার স্বীকৃতি দিলেও তাদের কিছু সিদ্ধান্ত নিয়েও তোলেন প্রশ্ন।
সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের নেত্রীকে মনোনয়ন দেওয়ার প্রসঙ্গ টেনে তিনি জানতে চান—এটা কি রাজনৈতিক দুর্বলতা, নাকি অন্য কোনো সমঝোতার ইঙ্গিত? শুধু তাই নয়, ‘জান্নাতের টিকিট’ ইস্যুতেও বক্তব্য দেন আজহার। বলেছেন—তাদের আন্দোলনের লক্ষ্য জান্নাত, আর প্রশ্ন রাখেন—অন্যরা কি জান্নাতে যেতে চান না? অন্যদিকে, সংসদে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন—মুক্তিযুদ্ধের চেতনা কেউ বিক্রি করে না, বরং তা ধারণ করে।