News মোজতবাকে মানেন না ট্রাম্প; ইরানে নতুন সংঘাতের ইঙ্গিত?

মোজতবাকে মানেন না ট্রাম্প; ইরানে নতুন সংঘাতের ইঙ্গিত?

সোশ্যাল শেয়ার

বাবার চেয়েও কট্টর মোজতবা

মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক বিশাল ভূমিকম্প! প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোজতবা খামেনিই হলেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা। রয়টার্সের বিশ্লেষণ বলছে, মোজতবাকে ক্ষমতায় বসানো আসলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য সরাসরি এক চ্যালেঞ্জ। কারণ ট্রাম্প আগেই মোজতবাকে ‘অগ্রহণযোগ্য’ ঘোষণা করেছিলেন। বিশেষজ্ঞরা বলছেন, ইরানের কট্টরপন্থীরা এই সিদ্ধান্তের মাধ্যমে ওয়াশিংটনকে বার্তা দিল—তারা পিছু হঠবে না।

৫৬ বছর বয়সী মোজতবা খামেনি তাঁর বাবার চাইতেও বেশি কট্টরপন্থী হিসেবে পরিচিত। আইআরজিসির ঘনিষ্ঠ এই নেতা এমন সময় দায়িত্ব নিলেন যখন ইরান-ইসরায়েল যুদ্ধ দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে। ট্রাম্পের হুঁশিয়ারি—ওয়াশিংটনের অনুমোদন ছাড়া কোনো নেতাই ইরানে বেশিদিন টিকবে না। একদিকে আকাশছোঁয়া মূল্যস্ফীতি আর অন্যদিকে যুদ্ধ—সব মিলিয়ে মোজতবার সামনে এখন আগুনের পাহাড়। তিনি কি পারবেন অভ্যন্তরীণ বিদ্রোহ সামলে যুক্তরাষ্ট্রকে মোকাবিলা করতে? নাকি পরিস্থিতি আরও ভয়াবহ সংঘাতের দিকে মোড় নেবে?

সোশ্যাল শেয়ার