News রাষ্ট্রপতির বক্তব্যে নতুন রাজনৈতিক আলোচনা?

রাষ্ট্রপতির বক্তব্যে নতুন রাজনৈতিক আলোচনা?

সোশ্যাল শেয়ার

নারী দিবসের মঞ্চে জিয়াউর রহমান নিয়ে মন্তব্য

বাংলাদেশের ইতিহাসে এমন কিছু বাক্য আছে—যেগুলো উচ্চারিত হলেই আলোচনা শুরু হয়। ঠিক তেমনই একটি মন্তব্য এল আজ আন্তর্জাতিক নারী দিবসের মঞ্চ থেকে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন—স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি আন্তর্জাতিক নারী দিবসে। রোববার রাজধানীর ওসমানী মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবসের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি গড়ে দিয়েছিলেন জিয়াউর রহমান। তার ভাষ্য অনুযায়ী, ১৯৭৬ সালে রাষ্ট্রপতির সচিবালয়ে প্রথম নারী বিষয়ক দপ্তর প্রতিষ্ঠা করা হয়। আর ১৯৭৮ সালে গঠিত হয় মহিলাবিষয়ক মন্ত্রণালয়। পরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই কাঠামোকে আরও শক্তিশালী করেন। বর্তমানে সেটিই মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় হিসেবে কাজ করছে। এ অনুষ্ঠানে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা— ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হন বেগম খালেদা জিয়া। তার পক্ষে পুরস্কারটি গ্রহণ করেন তার নাতনি ব্যারিস্টার জাইমা রহমান।

রাষ্ট্রপতি তার বক্তব্যে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালের আন্দোলনে নিহতদেরও স্মরণ করেন। আর বলেন— তাদের স্বপ্ন ছিল বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক বাংলাদেশ। এখানে একটা বাস্তবতাও মনে করিয়ে দেন তিনি। বাংলাদেশের জিডিপিতে প্রায় ১৬ শতাংশ অবদান আসে গৃহস্থালির কাজ থেকে— যার বড় অংশই নারীর অবদান। অর্থাৎ আলোচনার কেন্দ্রে ইতিহাস যেমন আছে, তেমনি আছে নারীর অবদানও। আর এখানেই প্রশ্নটা গুরুত্বপূর্ণ হয়ে যায়— নারীর ক্ষমতায়ন ও ইতিহাসের ব্যাখ্যা— এই দুই বিষয় কি আজও বাংলাদেশের রাজনীতিতে সমানভাবে প্রাসঙ্গিক?

 

 

সোশ্যাল শেয়ার