ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সংসদে হইচই শুরু হয়। বিরোধী দল জামায়াতের সংসদ সদস্যরা হাতে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে প্রতিবাদ জানান। প্ল্যাকার্ডে লেখা ছিল – ‘জুলাই নিয়ে গাদ্দারি চলবে না’, ‘জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা বন্ধ কর’।
স্পিকার হাফিজ উদ্দিন সবাইকে শান্ত থাকার আহ্বান জানান। রাষ্ট্রপতির বক্তব্য চলাকালে প্রধানমন্ত্রী ও বিএনপির সংসদ সদস্যদের টেবিল চাপড়াতে দেখা যায়। পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় বিরোধী দলের সংসদ সদস্যরা ওয়াক আউট করেন। সংসদে রাষ্ট্রপতির ভাষণ, বিরোধী দলের প্রতিবাদ, এবং ওয়াক আউট – সব মিলিয়ে অধিবেশনের শুরুতেই উত্তেজনার ছাপ পড়েছে।