News রেলে নতুন যুগের ইঙ্গিত, ঢাকা-সিলেট ডাবল লাইন আসছে

রেলে নতুন যুগের ইঙ্গিত, ঢাকা-সিলেট ডাবল লাইন আসছে

সোশ্যাল শেয়ার

সিলেটে উন্নয়নের জোয়ার, ডাবল রেললাইনসহ একাধিক ঘোষণা

ঢাকা-সিলেট রেলপথে ডাবল লাইন চালুর পরিকল্পনার কথা জানালেন তারেক রহমান। আজ শনিবার দুপুরে সিলেট সিটি করপোরেশন নগর ভবনে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই ঘোষণা দেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, রেল যোগাযোগ আধুনিকায়নের অংশ হিসেবে ঢাকা-সিলেট রুটে ডাবল লাইন চালু করা হবে, এতে যানজট ও ভ্রমণ ব্যয় কমবে। এসময় সিলেটের সার্বিক উন্নয়ন নিয়েও কথা বলেন তিনি। সড়ক ও অবকাঠামো উন্নয়নের পাশাপাশি কৃষি, পরিবেশ এবং স্বাস্থ্যসেবায় বড় পরিকল্পনার কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে সুরমা নদী তীরে বন্যা প্রতিরোধ ও সৌন্দর্যবর্ধন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। প্রধানমন্ত্রী বলেন, এই প্রকল্প বাস্তবায়ন হলে সিলেটে জলাবদ্ধতা কমবে এবং নগরবাসী উপকৃত হবে। এছাড়া সিলেট মেডিকেল কলেজে ২৫০ শয্যার হাসপাতাল চালু ও তা পর্যায়ক্রমে ১২০০ শয্যায় উন্নীত করার পরিকল্পনার কথাও জানান তিনি। দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের কথাও তুলে ধরেন সরকারপ্রধান। সব মিলিয়ে, সিলেটকে কেন্দ্র করে বড় ধরনের উন্নয়ন পরিকল্পনার ইঙ্গিত দিল সরকার।

সোশ্যাল শেয়ার