যুক্তরাষ্ট্রে তীব্র বিতর্কের জন্ম দিলেন ডোনাল্ড ট্রাম্প। ইরান যুদ্ধ নিয়ে প্রতিবেদন প্রকাশ করায় দুই শীর্ষ সংবাদমাধ্যমের বিরুদ্ধে সরাসরি ক্ষোভ ঝাড়লেন তিনি। ওভাল অফিসে সাংবাদিকদের সামনে ট্রাম্প অভিযোগ করেন—সিএনএন ‘নির্বোধ’ এবং দ্য নিউইয়র্ক টাইমস ‘রাষ্ট্রদ্রোহিতামূলক’ কাজ করছে।
ট্রাম্পের দাবি, এসব প্রতিবেদনে এমনভাবে উপস্থাপন করা হচ্ছে যেন ইরান যুদ্ধে এগিয়ে আছে—যা বাস্তবতার সম্পূর্ণ বিপরীত। তিনি বলেন, “ইরানের আর কিছুই অবশিষ্ট নেই, তারা শেষ”—এমন মন্তব্যের মধ্যেই নিজের অবস্থান স্পষ্ট করেন ট্রাম্প।
অন্যদিকে নিউইয়র্ক টাইমসের সম্পাদকীয়তে বলা হয়েছে, এই যুদ্ধে যুক্তরাষ্ট্র কাঙ্ক্ষিত শক্তি ধরে রাখতে পারছে না, ছোট সাফল্য বড় জয়ে রূপ নিচ্ছে না— যা ওয়াশিংটনের অবস্থানকে দুর্বল করতে পারে।সব মিলিয়ে, যুদ্ধের ময়দান থেকে শুরু করে সংবাদমাধ্যম—সব জায়গাতেই এখন উত্তাপ বাড়ছে।