News হঠাৎ গুলির শব্দ! আতঙ্কে অতিথিরা—কি বললেন ট্রাম্প?

হঠাৎ গুলির শব্দ! আতঙ্কে অতিথিরা—কি বললেন ট্রাম্প?

সোশ্যাল শেয়ার

নৈশভোজ হামলায় নেই ইরানের হাত

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে এক নৈশভোজ অনুষ্ঠানে হঠাৎ গুলির ঘটনায় তৈরি হয়েছে চরম আতঙ্ক। তবে এই ঘটনার সঙ্গে ইরানের কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার রাতে ওয়াশিংটন হিলটন হোটেলে হোয়াইট হাউস সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজ চলাকালে এই ঘটনা ঘটে। গুলির শব্দ শোনামাত্রই অতিথিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই টেবিলের নিচে আশ্রয় নেন। দ্রুত নিরাপদে সরিয়ে নেওয়া হয় প্রেসিডেন্ট ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়াকে। পরবর্তীতে জরুরি সংবাদ ব্রিফিংয়ে ট্রাম্প বলেন, এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী এই হামলার সঙ্গে ইরানের কোনো যোগসূত্র নেই। তিনি এটিকে একক হামলাকারীর ঘটনা বলেও উল্লেখ করেন।

এদিকে তদন্তে জানা গেছে, সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। হামলার উদ্দেশ্য খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী। একইসঙ্গে ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন, চলমান ইরান যুদ্ধ থেকে তাকে কোনো কিছুই বিচ্যুত করতে পারবে না। ঘটনাটি ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সোশ্যাল শেয়ার