News হরমুজে টানটান অবস্থা, হামলার হুমকি ইরানের

হরমুজে টানটান অবস্থা, হামলার হুমকি ইরানের

সোশ্যাল শেয়ার

হরমুজে উত্তেজনা চরমে! ঢুকলেই হামলা—ইরানের হুঁশিয়ারি

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা—হরমুজ প্রণালিকে ঘিরে সরাসরি সংঘাতের আশঙ্কা! মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘প্রজেক্ট ফ্রিডম’ অভিযান ঘোষণার পরই কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনী বলছে, হরমুজ প্রণালিতে কোনো বিদেশি বাহিনী—বিশেষ করে যুক্তরাষ্ট্র—প্রবেশের চেষ্টা করলে সরাসরি হামলা চালানো হবে।

ইরানের কেন্দ্রীয় কমান্ডের প্রধান আলী আবদোল্লাহি জানিয়েছেন, এই গুরুত্বপূর্ণ জলপথ পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে, এবং এখানে চলাচল করতে হলে তাদের সঙ্গে সমন্বয় বাধ্যতামূলক। অন্যদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, তাদের অভিযানে থাকবে ক্ষেপণাস্ত্রবাহী যুদ্ধজাহাজ, শতাধিক যুদ্ধবিমান, ড্রোন এবং প্রায় ১৫ হাজার সেনা। বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি ঘিরে এই উত্তেজনা নতুন করে উদ্বেগ তৈরি করেছে আন্তর্জাতিক মহলে।

সোশ্যাল শেয়ার