News হাজার ছাড়াল নিহতের সংখ্যা, থামছে না ইরান যুদ্ধ

হাজার ছাড়াল নিহতের সংখ্যা, থামছে না ইরান যুদ্ধ

সোশ্যাল শেয়ার

ইরান-ইসরাইল সংঘাত তীব্র

মধ্যপ্রাচ্যে যুদ্ধ আরও ভয়াবহ মোড় নিচ্ছে! ইরানে মার্কিন-ইসরাইলি হামলায় হাজারের বেশি নিহত—যুদ্ধ কি দীর্ঘায়িত হচ্ছে? ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মার্কিন ‘অপারেশন এপিক ফিউরি’ এবং ইসরাইলের ‘অপারেশন রোরিং লায়ন’-এ ইরানে ব্যাপক ধ্বংসযজ্ঞের খবর মিলেছে।

মানবাধিকার সংস্থা এইচআরএএনএ’র তথ্য অনুযায়ী, ইরানে ১,০৯৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের দাবি—২ হাজারের বেশি বিমান হামলায় ইরানের পারমাণবিক স্থাপনা, ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও নৌবাহিনীর ১৭টি জাহাজ ধ্বংস করা হয়েছে। পাল্টা জবাবে ইরানও শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ইসরাইলে নিহত হয়েছে অন্তত ১২ জন। কুয়েত ও বাহরাইনে ড্রোন হামলায় ৬ মার্কিন সেনার মৃত্যুর খবরও পাওয়া গেছে।

মার্কিন কর্মকর্তারা স্বীকার করেছেন—এই যুদ্ধ স্বল্পমেয়াদি নাও হতে পারে। লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত অভিযান চলবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। স্থল অভিযানের সম্ভাবনাও পুরোপুরি উড়িয়ে দেওয়া হয়নি। হরমুজ প্রণালী কার্যত অচল, বিশ্ববাজারে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী। তাহলে কি মধ্যপ্রাচ্য নতুন এক দীর্ঘ যুদ্ধের দিকে এগোচ্ছে?

সোশ্যাল শেয়ার