News ১০ হাজার অস্ত্র উদ্ধার অভিযান, কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

১০ হাজার অস্ত্র উদ্ধার অভিযান, কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

সোশ্যাল শেয়ার

১০ হাজার অস্ত্র উদ্ধার অভিযান, কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

দেশজুড়ে বড় ধরনের অভিযান শুরু হচ্ছে— প্রায় ১০ হাজার লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র উদ্ধার ও বাজেয়াপ্তে কঠোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রাজধানীতে জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠক শেষে তিনি জানান, নির্ধারিত সময় পার হলেও বহু অস্ত্র এখনো জমা পড়েনি। এসব অস্ত্র দ্রুত উদ্ধার করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত রাজনৈতিক বিবেচনায় দেওয়া অস্ত্রের লাইসেন্স বাতিলের প্রক্রিয়া চলছে। যাচাই শেষে ত্রুটিপূর্ণ লাইসেন্সের অস্ত্রই বাজেয়াপ্ত করা হবে। একই সঙ্গে সীমান্ত পরিস্থিতি নিয়েও সতর্ক সরকার। পশ্চিমবঙ্গের নির্বাচন পরবর্তী উত্তেজনার প্রেক্ষাপটে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, মাদক, চাঁদাবাজি ও অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে প্রশাসন। এসব অপরাধ দমনে শূন্য সহিষ্ণুতা নীতি অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠ প্রশাসন ও পুলিশকে সমন্বিতভাবে কাজ করার তাগিদ দিয়ে তিনি বলেন— জনগণের নিরাপত্তায় কোনো শিথিলতা সহ্য করা হবে না।

সোশ্যাল শেয়ার