পুলিশে বড় ধরনের রদবদল! একসাথে ১৩ জ্যেষ্ঠ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার! ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার এসব কর্মকর্তার অবসরের বিষয়টি নিশ্চিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন সিনিয়র সচিব মো. মাহবুবুর রশীদ। সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী তাদের এই অবসর দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী তারা সব প্রাপ্য সুবিধাও পাবেন। অবসরে পাঠানোদের মধ্যে রয়েছেন পুলিশ স্টাফ কলেজ, ট্যুরিস্ট পুলিশ, অ্যান্টি টেরোরিজম ইউনিট, নৌ পুলিশসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটের দায়িত্বে থাকা কর্মকর্তারা।