ইরানের বড় আঘাত! যুক্তরাষ্ট্রের ৩০ কোটি ডলারের অত্যাধুনিক থাড রাডার ধ্বংস। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ‘থাড’-এর একটি রাডার ধ্বংস করে দিয়েছে ইরান। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, জর্ডানের মুওয়াফফাক সালতি বিমানঘাঁটিতে থাকা ‘এন/টিপিওয়াই–২’ রাডার স্যাটেলাইট ছবিতে ধ্বংস অবস্থায় দেখা গেছে।
এই রাডারটি পারস্য উপসাগরীয় অঞ্চলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত ও প্রতিহত করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞরা বলছেন, এটি ধ্বংস হওয়া যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় ধাক্কা হতে পারে। বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের মাত্র আটটি থাড প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। প্রতিটির দাম প্রায় ১০০ কোটি ডলার, যার মধ্যে শুধু রাডারের দামই প্রায় ৩০ কোটি ডলার। এ ঘটনায় মধ্যপ্রাচ্যের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর নতুন চাপ তৈরি হয়েছে।