ভুয়া ছবি-ভিডিওর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

সামাজিক মাধ্যমে গুজব, অপতথ্য এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি বিভ্রান্তিকর ছবি, ভিডিও ও শব্দবার্তার বিস্তার ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, নতুন আইনে গুজব, অপতথ্য ও মানহানিকর তথ্যের নতুন সংজ্ঞা নির্ধারণ করা হবে। পাশাপাশি এসব তথ্য তৈরি, প্রকাশ ও প্রচারের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রাখা হবে। […]
সীমান্তে নতুন উত্তেজনা, ভারতকে ১৩ চিঠি বাংলাদেশের

বাংলাদেশ-ভারত সীমান্তে পুশইন ইস্যুতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, নিয়মবহির্ভূতভাবে মানুষ ঠেলে পাঠানোর চেষ্টা বন্ধ করতে ভারতকে ১২ থেকে ১৩টি চিঠি দিয়েছে বাংলাদেশ। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি বলেন, সীমান্তে এমন প্রচেষ্টা বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী দৃঢ়ভাবে প্রতিহত করছে। অবৈধভাবে অবস্থানকারীদের ফেরত পাঠানোর আন্তর্জাতিক ও দ্বিপক্ষীয় প্রক্রিয়া রয়েছে, সেটি মেনেই কাজ […]
দলের ভিতরেই বিদ্রোহ, তৃণমূলে নজিরবিহীন ভাঙন

ভারতের রাজনীতিতে নতুন নাটকীয় মোড়। লোকসভায় তৃণমূল কংগ্রেসের ২৮ সাংসদের মধ্যে ২০ জন সাংসদ দলীয় অবস্থান থেকে সরে এসে শাসক জোটকে সমর্থনের ইচ্ছা প্রকাশ করেছেন বলে দাবি উঠেছে। সোমবার লোকসভার স্পিকারের কাছে এ বিষয়ে চিঠি জমা দেওয়া হয়েছে বলে জানা গেছে। বিদ্রোহী সাংসদদের নেতৃত্বে রয়েছেন কাকলি ঘোষ দস্তিদার ও শতাব্দী রায়। সূত্র বলছে, বিদ্রোহীদের সংখ্যা […]
ফিলিপাইনে ভয়াবহ ভূমিকম্প, বেড়ে ১৯ জনের মৃত্যু

ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছে ফিলিপাইনের দক্ষিণাঞ্চল। ৭ দশমিক ৮ মাত্রার এই শক্তিশালী কম্পনে এখন পর্যন্ত অন্তত ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন সাতজন এবং আহত হয়েছেন শতাধিক মানুষ। সোমবার সকালে মিন্দানাও অঞ্চলে আঘাত হানে এই ভূমিকম্প। এতে বহু ভবন, ব্যবসাপ্রতিষ্ঠান, সেতু ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকটি এলাকায় ভবনের অংশ ধসে পড়ার ঘটনাও […]
লেবাননের ১০ গ্রাম খালি করতে বলল ইসরাইল

এবার লেবাননের ১০টি গ্রামের বাসিন্দাদের দ্রুত সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরাইলি বাহিনী। সোমবার জারি করা সতর্কবার্তায় বলা হয়, ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর স্থাপনা লক্ষ্য করে এসব এলাকায় অভিযান চালানো হবে। আইডিএফের আরবি ভাষার মুখপাত্র কর্নেল এভিচায় আদরাই সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের কারণে হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান চালাতে বাধ্য হচ্ছে ইসরাইল। তিনি বাসিন্দাদের বাড়িঘর খালি […]
বাংলাদেশে ঢুকতে পারছেন না, ফিরিয়েও নিচ্ছে না ভারত

পঞ্চগড়ের বড়বাড়ি-প্রধানপাড়া সীমান্তে মানবিক সংকট আরও গভীর হচ্ছে। নারী ও শিশুসহ ১০ জন মানুষ প্রায় ৫৯ ঘণ্টা ধরে শূন্যরেখার খোলা আকাশের নিচে অবস্থান করছেন। গত শুক্রবার ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ওই ১০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে। তবে সীমান্তে কড়াকড়ি থাকায় তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেননি। ফলে দুই দেশের মাঝামাঝি শূন্যরেখাতেই আটকে পড়েছেন তারা। […]
আদ্-দ্বীনে ৬ শিশুর মৃত্যু, পরিবার পাবে ৮০ লাখ টাকা

রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় বড় সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ভুক্তভোগী প্রতিটি পরিবারকে ৮০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। রোববার এ তথ্য জানান হাসপাতালের আইনজীবী শিশির মনির। তিনি বলেন, ভুক্তভোগী পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষের আলোচনার ভিত্তিতেই এই ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণ করা হয়েছে। এরই মধ্যে প্রত্যেক পরিবারকে ১০ লাখ […]
মৃত্যুদণ্ডে সন্তুষ্ট রামিসার বাবা, প্রাণভিক্ষা চায় সোহেলের মা-বাবা

শিশু রামিসাকে ধর্ষণ ও নৃশংস হত্যার আলোচিত মামলায় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করেন। রায়ের পর সন্তোষ প্রকাশ করেছেন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা। তিনি বলেন, কাঙ্ক্ষিত বিচার পেয়েছেন এবং দ্রুত রায় কার্যকরের প্রত্যাশা করছেন। বিচার প্রক্রিয়ায় সহযোগিতা করা সবাইকে […]
যুদ্ধের আশঙ্কা কমতেই আন্তর্জাতিক বাজারে তেলের দরপতন!

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে বড় পতন দেখা গেছে। হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা বড় আকার না নেওয়ায় সরবরাহ সংকটের আশঙ্কা কমেছে, আর তাতেই বাজারে নেমেছে স্বস্তি। সর্বশেষ বাজার তথ্যে দেখা গেছে, আন্তর্জাতিক মানদণ্ডের অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেলে প্রায় দুই ডলার কমেছে। একই সঙ্গে আরেকটি প্রধান মানদণ্ডের তেলের দামও […]
নো ম্যান্স ল্যান্ড থেকে উধাও ২৮ জন, সীমান্তে রহস্যময় ঘটনা

চাঁপাইনবাবগঞ্জের বাঙ্গাবাড়ি সীমান্তে নতুন রহস্যের জন্ম হয়েছে। নো ম্যান্স ল্যান্ডে আটকে থাকা ২৮ জন নারী, পুরুষ ও শিশুকে শনিবার ভোর থেকে আর দেখা যাচ্ছে না। তবে তাদের ব্যবহৃত পোশাক, ব্যাগ এবং কিছু জিনিসপত্র এখনো ঘটনাস্থলে পড়ে রয়েছে। বিজিবির তথ্য অনুযায়ী, গত বুধবার গভীর রাতে সীমান্ত দিয়ে ২৮ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করা হয়। তবে […]
শিশুমৃত্যু থামছেই না, হামে নতুন করে আক্রান্ত ১ হাজারের বেশি

দেশজুড়ে হামের প্রকোপ এখনও উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজারের বেশি শিশুর শরীরে হাম বা হামের উপসর্গ শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্যে জানা গেছে, গত এক দিনে ৯১৫ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। একই সময়ে ১১৭ শিশুর শরীরে হাম নিশ্চিত […]
হরমুজ বন্ধের হুঁশিয়ারি, মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরান। একই সঙ্গে ভবিষ্যতে আগ্রাসন অব্যাহত থাকলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস পরিবহন পথ হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে দেশটি। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর দাবি, হরমুজ প্রণালিতে ট্যাংকার চলাচলকে কেন্দ্র করে উত্তেজনার মধ্যে […]